×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রি-কপ ২৬ কনসালটেশন সভায় অংশ নিতে আজ ভোরে ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
ইতালির মিনিস্টার অফ ইকোলজিক্যাল ট্রানজিশন রবার্তো সিঙ্গোলানির আমন্ত্রণে তিনি এই সভায় যোগ দিচ্ছেন।
ইতালির মিলানে আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কনসালটেশন অনুষ্ঠিত হবে।
শাহাব উদ্দিন তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও ক্লাইমেট ভালনারেবল ফোরাম(সিভিএফ)’র বাংলাদেশ ফোকাল পয়েন্ট আহমদ শামীম আল রাজী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক।
সফরকালে পরিবেশমন্ত্রী প্রি-কপ ২৬ কনসালটেশন সভা ছাড়াও সিভিএফ সেক্রেটারিয়েট এবং অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে কপ-২৬ প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা সভায় মিলিত হবেন। 
স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনের এক মাস আগে অনুষ্ঠেয় এই সভা জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায়  গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সভায় পরিবেশমন্ত্রী বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্ভাব্য সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করবেন, যা কপ-২৬ এ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে। 
বর্তমানে বাংলাদেশ সিভিএফের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে। এ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে পরিবেশমন্ত্রী সিভিএফের বক্তব্য সম্মেলনে তুলে ধরার সুযোগ পাবেন।
 সভায় অংশগ্রহণ শেষে মন্ত্রী ৪ অক্টোবর স্থানীয় সময় বিকেল সোয়া চারটায় বাংলাদেশের উদ্দেশে মিলান ত্যাগ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat