×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৭৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী। 
বক্তব্য রাখেন উপজেলা তথ্য অফিসার মো. হারুন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন প্রমুখ। আলোচনাসভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat