×
ব্রেকিং নিউজ :
কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ ইরানে মার্কিন পদক্ষেপের আহ্বান রেজা পাহলভির ভারত-পাকিস্তান ম্যাচ:কলম্বোতে টিকিট কালোবাজারিদের আধিপত্য ঋতুরাজ বসন্তের আগমনে বুবলীর বাসন্তী ভালোবাসা
  • প্রকাশিত : ২০২১-১০-০৬
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে যেমন দেশ রচিত হয়েছে, তেমনি সকল সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধনেই দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে।
আজ রাজধানীর বনানী পূজামন্ডপে শুভ মহালয়া উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি দিলীপ দাস গুপ্ত, সাধারণ সম্পাদক অলক সাহা ও সমন্বয়ক সন্তোষ শর্মা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যেমন বলেন ‘ধর্ম যার যার উৎসব সবার’, তেমনি আমি আশা করবো এই উৎসবের আনন্দ সবার মাঝে সঞ্চারিত হয়ে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন, তা আরো দৃঢ় হবে। আজকে শুভ মহালয়ার লগ্নে এটিই আমার প্রার্থনা, আমার কামনা।’
মন্ত্রী বলেন, ‘সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের কল্যাণ, সেটি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ধর্ম হোক। এমনকি কোনো কোনো ধর্ম জীবের কল্যাণের কথাও বলেছে। ধর্মের মূল মর্মবাণী আমরা বুকে ধারণ করে যদি অনুশীলন করি তাহলে পৃথিবী অনেক শান্তিময় হয়। কিন্তু আমরা দেখতে পাই ধর্মের অনেক অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে পরিচালিত করার অপচেষ্টা হয়। সেই কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা ধরণের হানাহানি সৃষ্টি হয়, কিন্তু কোনো ধর্ম এই হানাহানির কথা বলেনি।’
তথ্যমন্ত্রী সবার জীবনে মঙ্গল বয়ে আসুক, সবার জীবন শান্তিময় হোক, পৃথিবী থেকে খুব সহসা করোনা দূরীভূত হোক, আবার মুক্ত পৃথিবীতে মুক্তভাবে আমরা নি:শ্বাস নিতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat