×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার স্বাস্থ্যসেবার একটা অপরিহার্য অংশ। মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য এটি ভালো উদ্যোগ। চমেক হাসপাতালের মুক্তিযোদ্ধা কর্ণারে বীর মুক্তিযোদ্ধারা সব সেবা পাবেন। এখানে প্রাথমিক স্ক্রিনিং করা গেলে হাসপাতালে রোগী ভর্তির চাপ অনেকাংশে কমবে।
শনিবার  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুক্তিযোদ্ধা কর্ণারের জন্য চেক হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি ব্যাপক বিনিয়োগ হচ্ছে। দেশের আর কোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ার (ওএসইসি) হয়নি, যেটা চালু হয়েছে চমেক হাসপাতালে। প্রধানমন্ত্রীর বদান্যতায় এটি আমরা পেয়েছি।
উপমন্ত্রী বলেন, এই জাতি বীরের জাতি, বারবার যুদ্ধ করে জয়ী হয়েছে এঁরা। করোনা প্রতিরোধেও যুদ্ধে নেমেছে বাঙালি। সকলের সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা ও আন্তরিকতায় আমরা অবশ্যই জয়ী হব।  
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ, চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী, সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আনোয়ারুল হক, হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম, সহকারী পরিচালক ডা. সাজ্জাদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat