×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-১০
  • ১২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাতারের রাজধানী দোহায় আফগান তালেবান সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে। 
তালেবানের এক ঘোষণায় শনিবার এ কথা বলা হয়েছে। 
গত আগস্টে আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহারের পর  উভয়পক্ষে এ ধরনের এটি প্রথম বৈঠক এবং তালেবান সরকারের  কর্মকর্তাদেরও প্রথম বিদেশ সফর।
আফগানিস্তানের নব গঠিত প্রশাসনের ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায় শুরু করার বিষয়ে আলোচনা করেছে। তালেবানের পক্ষ থেকে আফগান কেন্দ্রীয় ব্যাংকের জব্দ সম্পদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ারও অনুরোধ জানানো হয়। 
এছাড়া তালেবানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি আফগানিস্তনের আকাশসীমার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং দেশটির বিষয়ে হস্তক্ষেপ না করারও আহ্বান জানানো হয়েছে।  
তিনি জানান, আলোচনায় মানবিক সহায়তা এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে করা দোহা চুক্তির শর্তসমূহ বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়। 
মুত্তাকি আরো জানান, আগামী কছেশ দিনের মধ্যে সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাদের কর্মকর্তারা ইউরোপীয় প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসবেন। 
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে কাতারে তালেবান তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat