×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১০
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার দেশব্যাপী ডাকঘরের নেটওয়ার্ক ও বিশাল অবকাঠামোকে দেশের সম্পদ হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, এ সম্পদকে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। কারণ জিটাইজেশনের প্রভাবে ব্যক্তিগত পর্যায়ে চিঠি আদান-প্রদানের যুগ শেষ হয়ে গেলেও পণ্য পরিবহণে ডাক বিভাগকে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পাশাপাশি পুরো ডাক ব্যবস্থাকে ডিজিটাল করা হচ্ছে। এ কাজ সম্পন্ন হলে  ডাকঘর ডিজিটাল সেবা প্রদানের অন্যতম কেন্দ্র হিসেবে পরিণত হবে।
মন্ত্রী শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্থানস্থ ডাক ভবন মিলনায়তনে  বিশ্ব ডাক দিবস উপলক্ষে ডাক অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভা এবং জাতীয় ও  আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভার্চুয়্যালি যুক্ত হয়ে ডাক  ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: আফজাল হোসেন  ও বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বক্তৃতা করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিশ্ব ডাক দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন,ডিজিটাল যুগের  চ্যালেঞ্জ মোকাবেলায় ডাকঘরকে পণ্য পরিবহণ ও বিতরণের ব্যাকবোন হিসেবে প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির  কল্যাণে  চিঠির যুগ শেষ হয়ে গেলেও ডাক সেবার প্রয়োজন শেষ হয়ে যায়নি বরং উত্তরোত্তর এর প্রয়োজনীয়তা বেড়েই চলেছে। বহুমাত্রিক ডিজিটাল সেবা প্রদানের বদৌলতে-উদ্ভাবনের হাত ধরেই আগামীর ডিজিটাল  শিল্প-বিপ্লবের পৃথিবীতেও ডাক সেবার  প্রয়োজনীয়তা অব্যাহত থাকবে।  
পরে, মোস্তাফা জব্বার বিশ্ব ডাক সংস্থা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপইউ) আয়োজতি ৫০তম পত্র লিখন প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়ী  সিলেট আনন্দ নিকেতন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নুবায়শা ইসলামের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়াও তিনি ৪৮, ৪৯ ও ৫০তম আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat