×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-১৩
  • ৯২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অভিনয় দিয়ে এরইমধ্যে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী দিশা পাটানি। বেশ কয়েকটি ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। সেই ধারাবাহিকতা রক্ষা করতে চান তার পরবর্তী সিনেমাতেও।
বর্তমানে দিশা ব্যস্ত রয়েছেন নির্মাতা মোহিত সুরির ‘এক ভিলেন রিটানর্স’ সিনেমার কাজ নিয়ে। আর এই সিনেমার জন্য নিজেকে ফিট রাখতে এবং চরিত্রটি ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করছেন এই অভিনেত্রী। সম্প্রতি সেই প্রস্তুতির কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ছবিগুলো ছড়িয়ে পড়তেই প্রশংসার জোয়ারে ভাসছেন দিশা।
এ প্রসঙ্গে দিশা বলেন, ‘সালমান খানের সঙ্গে রাধে:ইওর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমাটি দারুণ প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতা নতুন সিনেমায় ধরে রাখতে নিজেকে প্রস্তুত করছি। কারণ একটি সিনেমা সফল হলে দর্শকদের প্রত্যাশা বেড়ে যায়। আমিও নতুন সিনেমা নিয়ে নেতিবাচক আলোচনায় থাকতে চাই না। আশা করছি, দর্শকরা হতাশ হবেন না। নতুন কিছু নিয়ে শিগগিরই হাজির হচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat