×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-১৫
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তুরস্কের ইস্তান্বুলে গেদিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ ও রিসার্চ সেন্টারে ‘পঞ্চাশে বাংলাদেশ: উন্নয়ন ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  
কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সাফল্য তুলে ধরেন।
তিনি বলেন, প্রতিটি দেশেরই নিজ নিজ চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ ও নেতৃত্বের সফলতা হলো চ্যালেঞ্জকে সুযোগে পরিবর্তন করা। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হওয়ার জন্য তিনি তুরস্কের জনগণের আরো নিবিড় সম্পৃক্ততা কামনা করেন।
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরো গভীরভাবে জানার জন্য তিনি দু’দেশের মধ্যকার শিল্প ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। এক্ষেত্রে গেদিক বিশ্ববিদ্যালয়ে সদ্য প্রতিষ্ঠিত বাংলাদেশ স্টাডিজ ও রিসার্চ সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব আসিফ মুনীর রোহিঙ্গা ইস্যুকে বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে এর ঐতিহাসিক পটভূমি ও অর্থনৈতিক, সামাজিক, নিরাপত্তা ও পরিবেশগত প্রভাব ব্যাখ্যা করেন। এ সমস্যা সমাধানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে তিনি তুরস্ক সরকার ও জনগণের সহযোগিতা তথা বিশ্ব সম্প্রদায়ের অর্থবহ সমর্থন ও সহযোগিতা কামনা করেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গেদিক বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর প্রফেসর ড. আহমেদ কেসিক।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat