×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-১৫
  • ৬০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে সার্বিয়ার বেলগ্রেডে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ,  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. দারিজা কিসিক টেপাভসেভি এবং বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগ মন্ত্রী টাটজানা মেটিকের  পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলগ্রেডে অনুষ্ঠিত ন্যামের বিশেষ বৈঠক চলাকালে সাইড লাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ১৩ অক্টোবর ড. মোমেন সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত বৈদেশিক নীতির অংশ হিসেবেই বাংলাদেশ জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করছে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ইউরোপের অন্যতম প্রথম দেশ হিসেবে সাবেক যুগোস্লাভিয়ার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোমেন। এ দ্’ুটি বন্ধু রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দু’দেশের সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
 এ বিষয়ে তিনি বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠানের প্রস্তাব করেন এবং সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ প্রস্তাবকে স্বাগত জানান। উভয় পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক দুটি দ্রুতই স্বাক্ষরের ওপর জোর দেন। তাঁরা দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়েও আলোচনা করেন।
 ড. মোমেন বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সেদেশে প্রত্যাবাসনের বিষয়ে সার্বিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন।
সার্বিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠককালে বাংলাদেশের জনশক্তিকে সার্বিয়ার অবকাঠামো খাতে কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এসময় ড. মোমেন উল্লেখ করেন, বাংলাদেশের অত্যন্ত পরিশ্রমী জনশক্তি মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে। এদেশের দক্ষ জনশক্তির  অভিজ্ঞতা থেকে সার্বিয়া, বিশেষ করে তাদের অবকাঠামো, স্বাস্থ্য ও পর্যটনখাত অনেক বেশি লাভবান হতে পারে। সার্বিয়ার শ্রমমন্ত্রী ড. মোমেনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে শ্রম ও কর্মসংস্থান ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সম্পাদনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এসময় তাদের আলোচনায় আর্থ-সামাজিক বিষয় স্থান পায়। বাংলাদেশের বিভিন্নক্ষেত্রে অভাবনীয় সাফল্য, বিশেষকরে নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন সার্বিয়ার শ্রমমন্ত্রী।
এর আগে গত ১১ অক্টোবর সার্বিয়ার বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে ড. মোমেন বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ হিসেবে উল্লেখ করে বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির বিষয় সার্বিয়ার বাণিজ্য মন্ত্রীকে অবহিত করেন।
 তিনি সার্বিয়ার বাণিজ্য প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া সার্বিয়ার পররাষ্ট্র, বাণিজ্য ও শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. মোমেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat