×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১০-১৬
  • ৫২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশকে প্রযুক্তিগত দিক দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। যা অনেকে হয়তো কল্পনাও করতে পারছেন না।’
তিনি আজ দুপুরে সিলেটে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এখন চমৎকার সময় পার করছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বলিষ্ঠ নেতৃত্ব থাকায় বিশ্ব দরবারে বাংলাদেশ সুনাম বৃদ্ধি পাচ্ছে। এক সময় যারা দেশকে তলাবিহীন ঝুঁড়ি হিসেবে বিশ্বে প্রচার করেছিল, আজ তারা বাংলাদেশের অগ্রযাত্রা-উন্নয়নের প্রশংসা করছে। বিভিন্ন দেশ বাংলাদেশকে অনুসরণ করছে। তাই, এ নিয়ে গর্ব করতে পারি।’
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘কেউ ভোট দেবে না তাকে জোর করে ভোট প্রয়োগের আইন নেই বাংলাদেশে। পৃথিবীর অনেক দেশে আইন আছে ভোট না দিলে জেল-জরিমানা হয়।’
তিনি আরও বলেন, ‘কেউ নির্বাচনে অংশ না নিতে পারে। তবে, এর বিপরীতে জনগণের ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে এটা অন্যায় কাজ। আমরা এ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat