×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ১২৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থা প্যাট্রিওট বার বার ব্যর্থ হতে থাকায় তা নিয়ে অসন্তুষ্ট ভারত রাশিয়ার এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার চুক্তি চূড়ান্ত করছে। চলতি সপ্তাহে মস্কো সফরে-আসা ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সিথারামান এ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক চুক্তি চূড়ান্ত করছেন। এ চুক্তি অনুযায়ী ভারত রাশিয়ার কাছ থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ছয়টি এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে। এসব সিস্টেম কিনতে ভারতের ব্যয় হবে ৬০০ কোটি ডলার। রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং ভারত উপমহাদেশে মার্কিন অস্ত্র বিক্রির ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও রুশ অস্ত্র কেনার এই পদক্ষেপ নিল ভারত। মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এই রুশ-ভারত চুক্তিকে মার্কিন সরকারের প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের আঘাত বলে অভিহিত করেছে। টিকে থাকতে সচেষ্ট এই প্যাট্রিওট সৌদি আরবে ইয়েমেনের উপর্যুপরি ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি মার্কিন উদ্বেগ ও হুমকি উপেক্ষা করে তুরস্কও রাশিয়ার এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার এক চুক্তি স্বাক্ষর করেছে। সূত্র: পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat