×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-২০
  • ৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গাউছিয়া কমিটি বাংলাদেশ এর বান্দরবান জেলা শাখার আয়োজনে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বান্দরবান পৌরসভা সংলগ্ন খানকা শরীফ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বান্দরবান শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে খানেকা প্রাঙ্গনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সভাপতি মো. ওমর ফরুকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উপদেষ্টা ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর।
এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান ভূইয়া, সদস্য এ্যাডভোকেট এমদাদ উল্লাহ, গাউছিয়া কমিটি জেলা শাখার সহ-সভাপতি আছহাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু তালেব মঈনীসহ মুসলিম ধর্ম প্রাণ জনসাধারণ ও কমিটির জেলা ও উপজেলা,পৌরসভা শাখার নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat