×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১০-২৩
  • ৫৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এমপি বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং উন্নয়নের পথে বাঁধা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। উন্নয়নের পথে বাঁধা সৃষ্টি করা হলে অবশ্যই তা মোকাবেলা করা হবে। বাংলার বুকে বাংলার-বিরোধী কাউকে স্থান দেয়া হবে না।
শনিবার দুপুরে জেলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন মনপুরাকে নদীভাঙ্গন থেকে রক্ষার জন্য প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনের লক্ষ্যে পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা পরিষদ আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, কিছু মানুষের সুখ সয়না। তারা বলে- ‘নির্বাচন করবো না।’
মন্ত্রী বলেন, নির্বাচন না করার অধিকার সবার আছে। কিন্ত কেউ যদি বলে, নির্বাচন হতে দেবো না। সেটা কি আমরা মানবো? এটা আমাদের দেশ। নির্বাচনের বাহিরে এদেশে প্রধানমন্ত্রী হওয়ার আর কোন পথ নেই। এমপি হওয়ারও কোন পথ নেই।
পরিকল্পনা মন্ত্রী বলেন, শেখ হাসিনার সৎ ও দৃঢ় নেতৃত্বের ফলে আমরা এখন মিছকিনের জাতি নই। আমরা এখন গর্বিত জাতি। আমরা মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আমরা মালয়েশিয়া-সিঙ্গাপুরের সারিতে থাকবো। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে পৃথিবীতে আমাদের এই অবস্থান নিশ্চিত হয়েছে। গত ১২ বছরে আমরা ভারত পাকিস্তানকে ছাড়িয়ে এসেছি।
এম. এ. মান্নান বলেন, উন্নয়নের পাশাপাশি আমাদের এখন উন্নত সমাজ গঠন করতে হবে। যে সমাজে মানুষ আবাদ এবং ইবাদত দু’টিই প্রতিপালন করবে। যে সমাজে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে একত্রে বসবাস করতে পারে, সেই সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে।
তিনি বলেন, যে উন্নয়ন সাধারণ মানুষের উপকারে আসবে, যে উন্নয়ন গ্রামের গরীব মানুষের জীবনে পরিবর্তন আনবে, শেখ হাসিনাও সেই উন্নয়ন চান। সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে চরফ্যাশনের নদীভাঙ্গন এলাকায় কিছু প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন আছে। এসব প্রকল্প বাস্তবায়নে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
সুধি সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র মোহামদ মোর্শেদ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat