×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি  বলেছেন, সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে ।
তিনি  আজ  রংপুরে তার নির্বাচনী এলাকা রংপুর-৪ পীরগাছা-কাউনিয়া উপজেলার দলীয় নেতা-কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।  
দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে নির্বাচিত করার জন্য সম্মিলিত ভাবে কাজ করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন,  ‘দেশ বিরোধী কোন অপশক্তি যেন নির্বাচিত হয়ে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে দিকে সকলকে নজর রাখতে হবে।’ 
বানিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।  আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদের রাজপথে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। 
মতবিনিময় সভায় কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও হারাগাছ পৌর সভার মেয়র মোঃ আনোয়ারুল ইসলাম মায়া সভাপতিত্ব করেন। সভায় রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রেজাউল করিম রাজু, মহিলা বিষয়ক সহ-সভাপতি রোজি রহমান এবং কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নানসহ উপজেলার আওয়ামী লীগ মনোনিত নির্বাচনী প্রার্থী, দলীয় নেতা-কর্মী ও  স্থানীয় বিশিষ্টজনেরা  উপস্থিত ছিলেন।
এরআগে মন্ত্রী রংপুর-লালমনির হাট মহাসড়কের পাশে নব্দীগঞ্জে প্রয়াত পুত্র অপু মুনশি ক্যান্সার হাসপাতাল নির্মাণ কাজ পরিদর্শণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat