×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৪৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আমার দেখা নয়া চীন গ্রন্থের উপর ১৫ পর্বের প্রামাণ্য চিত্রসহ শত উক্তিতে বঙ্গবন্ধু শিরোনামে ভিডিও চিত্র নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সুপারিশ করা হয়েছে।
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির  সভায় এ সুপারিশ করা হয়।
আজ কমিটির সভাপতি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, সুবর্ণা মুস্তাফা, অপরাজিতা হক, শবনম জাহান এবং নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।
সভায় ২০২১-২০২২ অর্থ বছরে সংসদ বাংলাদেশ টেলিভিশনের যন্ত্রপাতি ক্রয় এবং নতুন অনুষ্ঠান নির্মান ও পরিকল্পনা বিষয়ক আলোচনা করা হয়। 
সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে ব্যবহারের লক্ষ্যে ৩টি ক্যামেরা ও বাইরে ব্যবহারের জন্য ১টি ক্যামেরা এবং ২টি এডিট প্যানেল ক্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভায় সুপারিশ করা হয়।
শুরুতে কমিটির পক্ষ থেকে কমিটির সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূরকে ৭৫ তম জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং এন্ড ইনফরমেশন টেকনোলজি (বিএন্ডআইটি) উইংয়ের মহাপরিচালক, সংসদ সচিবালয় এবং বাংলাদেশ টেলিভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat