×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৯৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী মার্চ মাস থেকে সিলেট মহানগর এলাকায় গ্যাসের প্রি-পেইড মিটার স্থাপন করার উদ্যোগ নিয়েছে জালালাবাদ গ্যাস।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের প্রকল্প পরিচালক (প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্প) প্রকৌশলী লিটন নন্দী জানান, প্রাথমিকভাবে সিটি করপোরেশন ও আশাপাশের এলাকায় ৫০ হাজার মিটার স্থাপন করা হবে। গ্যাসের অপচয়রোধ, সাশ্রয়ী ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
জালালাবাদ গ্যাস আরও জানায়, এ লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় জরিপ কাজ শুরু হবে শিগগির। মার্চ মাস থেকে পর্যায়ক্রমে প্রি-পেইড মিটার স্থাপন শুরু হবে।
জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন জালালাবাদ গ্যাসের আওতাভুক্ত আবাসিক গ্রাহকদের প্রি-পেইড মিটার সার্ভিস চালু করতে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১১৮ কোটি ৫৫ লাখ টাকা। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকে অনুমোদিত।
আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক প্রকল্প সফল হলে পরবর্তীতে আরও ৫০ হাজার গ্রাহককে গ্যাস মিটার দেওয়া হবে। প্রকল্পের আওতায় তথ্য কেন্দ্র, হারানো তথ্য পুনরুদ্ধার কেন্দ্র ও অনলাইন সিস্টেমের প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সফটওয়ার স্থাপন করা হবে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্যাসের অপচয় রোধ হবে এবং সাশ্রয়কৃত গ্যাস নতুন শিল্প কারখানায় ব্যবহার করা যাবে। এতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে।
বর্তমানে জালালাবাদ গ্যাসের প্রায় দুই লাখ আবাসিক গ্রাহক রয়েছেন। বর্তমানে একজন আবাসিক গ্রাহক মাসে গড়ে ৬৬ ঘনমিটার গ্যাস ব্যবহার করেন। প্রি-পেইড মিটার স্থাপন হলে একজন গ্রাহক সর্বোচ্চ ৪০ ঘন মিটার গ্যাস ব্যবহার করবেন। এর ফলে অনায়াসেই ২৬ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে।
বর্তমানে একজন গ্রাহক দ্বৈত চুলার জন্য মাসে ৯৭৫ টাকা পরিশোধ করেন। প্রিপেইড মিটার স্থাপন করলে একজন গ্রাহক মাসে মাত্র ৩০০ টাকায় গ্যাস ব্যবহার করতে পারবেন। এর ফলে একজন গ্রাহকের মাসে প্রায় ৬০০ টাকা সাশ্রয় হবে।
প্রকৌশলী লিটন নন্দী আরও বলেন, ‘গ্রাহকদের বাসায় যত চুলা রয়েছে প্রতিটির জন্য একটি মিটার স্থাপন করা হবে। এতে করে গ্রাহকদের ব্যয় অনেকটাই সাশ্রয় হবে। মিটার স্থাপনে গ্রাহকদের কোনো ফি দিতে হবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat