×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৩
  • ৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় পূজামন্ডপে পবিত্র কোরআন সংক্রান্ত ঘটনার মামলায় গ্রেফতার ইকবাল হোসেনসহ ৪ জনের বিরুদ্ধে তৃতীয় দফায় ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার মুখ্য বিচারিক হাকিম আদালতে তাদেরকে তোলার পর বিকাল পৌনে ৪ টায় রিমান্ডে পাঠানোর আদেশ দেন বিচারক চন্দন কান্তি নাথ। এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান।
এর আগে ২৩ অক্টোবর একই মামলায় ৪ আসামি ইকবাল হোসেন, ৯৯৯-এ কল করা ইকরাম, মসজিদের খাদেম ফয়সাল ও তার সহযোগী হুমায়ুনের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে গত ১৩ অক্টোবর নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ের একটি অস্থায়ী পূজামন্ডপের ঘটনায় পাশবর্তী রাস্তা ও বাসাবাড়ির সিসিটিভি ফুটেজে ইকবাল হোসেন শনাক্ত হয়। তাকে গত ২২ অক্টোবর দুপুরে কক্সবাজার থেকে কুমিল্লা পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat