×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৪
  • ৬২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগান রাজধানী কাবুলে আগস্টে মার্কিন ড্রোন হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা  একটি কৌশলগত ভুল ছিল। তবে এতে কোন যুদ্ধ আইন লঙ্ঘিত হয়নি। ঘটনাটি তদন্তের পর পেন্টাগন ইন্সপেক্টর জেনারেল বুধবার এমন কথা বলেন। খবর এএফপি’র।
মার্কিন ত্রাণ গ্রুপের হয়ে কাজ করা এক ব্যক্তিসহ প্রাপ্তবয়স্ক তিনজন ও সাত শিশু ২৯ আগস্টের অভিযানে নিহত হন।  ইসলামিক স্টেট জঙ্গিদের ব্যবহার করা একটি বাড়ি ও একটি গাড়ি এ হামলার লক্ষ্য ছিল বলে মনে করা হয়।
মার্কিন বিমানবাহিনীর ইন্সপেক্টর জেনারেল লে: জেনারেল সামি সাইদ এক প্রতিবেদনে বলেন, ‘তদন্তে যুদ্ধ আইনসহ কোন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি। পক্ষপাতমূলক তথ্য ও যোগাযোগ ঘাটতির কারণে দু:খজনক এ হতাহতের ঘটনা ঘটে।’
তিনি বলেন, ‘এটি সত্যিকার অর্থেই একটি ভুল ছিল। এটি কোনভাবেই ইচ্ছাকৃত ও অবহেলাজনিত ভুল ছিল না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat