×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৫
  • ৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অতিথি পাখির মাধ্যমে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার ঝুঁকির কারণে ফরাসী কৃষকদেরকে তাদের হাঁস-মুরগী ঘরের ভিতরে রাখার নির্দেশ দেয়া হয়েছে। খবর এএফপি’র।
গত সপ্তাহে নেদারল্যান্ডসের একটি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু সংক্রামক এইচ৫ শনাক্ত হওয়ার প্রেক্ষিতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ৩৬,০০০ পাখি মেরে ফেলার পর ফ্রান্সে অনুরূপ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 
নির্দেশে বলা হয়েছে, পরিযায়ী পাখিদের যাত্রাপথে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ফ্রান্সে ঝুঁকি বেড়েছে। 
ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, আগস্ট মাস থেকে ইউরোপে বন্য পাখি ও হাঁস-মুরগির খামারে ১৩০টি বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে।
তবে ফ্রান্সের পেশাদার পোল্ট্রি খামারীদের মধ্যে এখনও পর্যন্ত কোনো সংক্রমন দেখা দেয়নি। 
ফরাসি সরকার আশা করছে, লকডাউন গত বছরের পুনরাবৃত্তি এড়াতে সাহায্য করবে। গত বছর প্রায় ৫০০টি জায়গায় বার্ড ফ্লু দেখা দিলে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হাঁস উৎপাদন ব্যাহত হয়েছিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat