×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-০৫
  • ৭৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহানবী হযরত মোহাম্মদ (সা.) অন্য ধর্মের প্রতি সম্মান করতে বলেছেন, শুক্রবার বিকেলে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত প্রতিনিধি সভায় একথা বলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।  
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা শহরের স্বপ্নছায়া কমিউিনিটি সেন্টারে আয়োজন করা হয় তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ওই প্রতিনিধি সভার। মহানবী (সা.) অন্য ধর্মের প্রতি সম্মান করতে বলেছেন উল্লেখ করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, জনপ্রতিনিধি ও মাঠ পর্যায়ে থাকা তৃণমুল নেতাকর্মীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকান্ড ও উন্নয়ন পরিকল্পনা সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। 
বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোমিন আহাম্মেদ চৌধুরী জিপি, এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গোলাম হক্কানী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব,  কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল , আক্কেলপুর পৌরসভার মেয়র আলমগীর হোসেন চৌধুরী প্রমুখ। 
এর আগে সদর উপজেলার কড়ই নূরলহুদা এম এ কামিল মাদ্রাসার ৫তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন- হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ওই ভিত্তিস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat