×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-১১
  • ৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যের পর এবার ফ্রান্সের বিনিয়োগ আনতে দেশটির বাণিজ্য সংগঠন এমইডিইএফ ইন্টারন্যাশনাল এর সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই। বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এমইডিইএফ ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশ দূতাবাস আয়োজিত ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিল মিটিংয়ে এই স্মারক সই হয়।
এফবিসিসিআইয়ের পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন এবং এমইডিইএফ ইন্টারন্যাশনাল ফ্রান্স-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান পিয়েরে-জিন মালগোয়ারেস সমঝোতা স্মারকে সই করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন।  
এছাড়া এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা উপস্থিত ছিলেন।
বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের রপ্তানি বাজার হিসেবে ফ্রান্স পঞ্চম। মূলত দেশটিতে ওভেন ও নিটওয়্যার, হোম টেক্সটাইল এবং ফুটওয়্যার রপ্তানি হয়। এসব পণ্য ছাড়াও প্লাস্টিক, হালকা প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, সিরামিক, পাট ও চামড়াজাত পণ্য রপ্তানির বিপুল সম্ভাবনা রয়েছে। 
তিনি আরও বলেন, ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে বাংলাদেশ। এছাড়াও উন্নয়নশীল দেশ হবার জন্য জাতিসংঘের দেয়া সবগুলো শর্ত পূরণের আনুষ্ঠানিক স্বীকৃতিও মিলেছে। তাই এই বছরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জসিম উদ্দিন বলেন, অন্তর্ভুক্তিমুলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের বিপুল বিদেশী বিনিয়োগ প্রয়োজন। ফ্রান্সের শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে ক্রমবর্ধমান উৎপাদন ব্যয়ের কারণে যেসব খাতের প্রতিযোগিতা সক্ষমতা কমছে,সেই শিল্পের বিনিয়োগকারীদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তর করার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।
তিনি আশা প্রকাশ করেন যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাণিজ্য বহুমুখীকরণ ও বিনিয়োগ সম্প্রসারণের জন্য এফবিসিসিআই এবং এমইডিইএফ এর মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
বৈঠকে এমসিসিআই সভাপতি মিসেস নিহাদ কবির,এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম ও মো. আমিন হেলালী প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat