×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ১৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বেসরকারি বিভিন্ন টেলিভিশনের লাইভ ফুটেজে দেখা গেছে, খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে যে পথে বিএসএমএমইউ-এর দিকে এসেছে সেখানে পুলিশের বাড়তি উপস্থিতি ছিল। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে ও ভেতরে পুলিশের উপস্থিতি রয়েছে। এ ছাড়া গেটের বাইরে ফায়ার সার্ভিসের গাড়িও রয়েছে। বিএনপি চেয়ারপারসন হাসপাতালে ঢোকার সময় হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তাকে তাকে কেবিন ব্লকের গেট থেকে ফেরত পাঠিয়ে দেয় পুলিশ। শনিবার সকাল থেকেই গুঞ্জন ছিল খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্যবিএসএমএমইউ-এ নেয়া হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যাচ্ছিল না। এরআগে শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপি মহাসচিব বলেছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা বেশি ভালো নয় তবে তার মনোবল শক্ত রয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা তার ব্যক্তিগত চিকিৎককে দিয়ে করানোর দাবিও জানান তিনি। শনিবার খালেদা হাসপাতালে পৌঁছানোর আগে বিএসএমএমইউ-এর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার জানিয়েছিলেন, কেবন ব্লকের ৫১২ নম্বর কেবিন প্রস্তুত করা হচ্ছে। খালেদা জিয়ার আজ কী স্বাস্থ্য পরীক্ষা করা হবে বা পরীক্ষা করানোর পর তিনি হাসপাতালেই থাকবেন না আবার তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হবে তা এখনও নিশ্চিত নয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া এ রায় দেন। মামলার রায় ঘোষণার পর খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। সেদিন থেকে খালেদা জিয়া কারাগারে আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat