×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-২০
  • ৭২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র শুক্রবার সে  দেশের ১৮ ও এর বেশি বয়সের সকল মানুষকে ফাইজার ও মডার্নার তৈরি কভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়েছে।
এ দিকে মহামারি করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে নতুন করে ভাইরাসের শীতকালীন ঢেউ শুরু হয়েছে। খবর এএফপি’র।
এর আগে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বিবেচনা করে কেবলমাত্র ৬৫ বছর বয়স্কদের পাশাপাশি এ রোগে মারাত্মভাবে আক্রান্ত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি ও পেশাগতভাবে ব্যাপক ঝুঁকির মুখে রয়েছেন এমন লোকজনকে বুস্টার ডোজ দেয়ার অনুমোদন ছিল।
যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর ভারপ্রাপ্ত কমিশনার জানেট উডকক বলেন, সেন্টার্স ফর ডিজিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) গঠিত বিশেষজ্ঞ প্যানেল যুক্তরাষ্ট্রের ১৮ ও পঞ্চাশোর্ধ বয়সের সকল মানুষকে বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়েছে। এমন কি কোন কোন ক্ষেত্রে অবস্থার পরিপেক্ষিতে ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
সিডিসি পরিচালক রোশলি ওয়ালানস্কি এ প্যানেলের সুপারিশমালা স্বাক্ষর করে বলেন, ‘আমরা শীতকালে পদার্পণ করায় করোনাভাইরাস মোকাবেলা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বুস্টার ডোজ জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র।’
এফডিএ জানায়, ফাইজার ও মডার্নার উভয় ডোজ টিকা নিয়েছেন এমন কয়েক হাজার লোককে বুস্টার ডোজ দিয়ে প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে তারা এমন সিদ্ধান্ত  গ্রহণ করে।
এ ক্ষেত্রে যারা দুই ডোজ টিকা নিয়েছেন কেবলমাত্র তারা ছয় মাস পর বুস্টার ডোজ নেয়ার সুযোগ পাবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat