×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় বাজেটে শিশু বাজেট আলাদাভাবে অন্তর্ভুক্ত করা খুবই জরুরী।তার সাথে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট আজ সংসদ ভবনে সৌজন্য সাক্ষাত করলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মহিলা ও শিশু শিক্ষা, জনস্বাস্থ্য, মহিলা ও শিশু সহিংসতা প্রতিরোধে সরকারী ও বেসরকারী পর্যায়ে একযোগে কাজ করতে হবে।
সাক্ষাতকালে তাঁরা শিশু স্বাস্থ্য, মহিলা ও শিশু সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।জলবায়ু পরিবর্তনের ফলে আক্রান্ত অতি দরিদ্র শিশুদের নিয়ে জাতীয় সংসদের সাথে যৌথভাবে কাজ করার প্রস্তাব করেন ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। স্পিকার এ প্রস্তাবে সম্মত হন এবং প্রাথমিক পর্যায়ে এক বছরের জন্য দ্রুত কাজ শুরুর পরামর্শ দেন। এ সময় তিনি দক্ষ জনবল তৈরী করতে পাইলট প্রকল্প গ্রহণ করার জন্য শেলডনকে অনুরোধ করেন।ড. শিরীন শারমিন চৌধুরী শিশুমৃত্যু হার  হ্রাস, বাল্যবিয়ে  প্রতিরোধ, মাতৃমৃত্যু  হ্রাস, নারী সহিংসতা দূরীকরণে জাতীয় সংসদের বিএপিপিডি প্রকল্পের আওতায় সংসদ সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ জনগণকে অধিকতর সচেতন করতে কাজ করছে বলে উল্লেখ করেন।বাংলাদেশ জাতীয় সংসদের সাথে ইউনিসেফ কাজ করতে পারায় গর্বিত বলে জানান ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট। তিনি বলেন, মহিলা ও শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য অধিক অর্থ বরাদ্দ প্রয়োজন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত  শিশুদের জন্য পার্লামেন্টারী ককাস করার জন্য স্পিকারকে অনুরোধ করেন।
এরপর স্পিকারের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো আজ তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন।সাক্ষাতকালে তাঁরা কোভিড-১৯ পরিস্থিতি, নারী অধিকার, নারী সহিংসতা প্রতিরোধ এবং লিঙ্গ সমতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat