×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিগত দিনগুলোতে জমে থাকা সাংবাদিক হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছেন। 
আজ বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত নেতৃবৃন্দ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ আশ্বাস প্রদান করেন।
এ সময় বিএফইউজে নেতৃবৃন্দ সাংবাদিক হত্যা মামলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের নামে বিভিন্ন মামলা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। 
সাক্ষাতে নেতৃবৃন্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মিডিয়া সেল গঠনের তাগিদ দেন। মন্ত্রী বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বাস দেন।  
এছাড়া সাংবাদিক নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে গণমাধ্যম সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেন।
বিএফইউজে সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহ-সভাপতি মধুসূদন মন্ডল, দপ্তর সম্পাদক সেবিকা রানী, নির্বাহী সদস্য ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা ও শেখ নাজমুল হক সৈকত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat