×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ১৩৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ড বিদেশী ভ্রমণকারীদের জন্য অন্তত আরো পাঁচমাস নিষেধাজ্ঞা বহাল রাখবে। কারণ নিষেধাজ্ঞা শিথিলে দেশটি ধীর গতিতে এগুতে চাচ্ছে। 
দেশটির কোভিড-১৯ মোকাবেলার দায়িত্বে থাকা মন্ত্রী ক্রিস হিপকিন্স বুধবার বলেছেন, অষ্ট্রেলিয়ায় আটকে পড়া লোকজন মধ্য জানুয়ারি নাগাদ দেশে ফিরতে পারবে। কিন্তু বিদেশী নাগরিকদের নিউজিল্যান্ড সফরে আসতে এপ্রিলের শেষ নাগাদ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 
তিনি সাংবাদিকদের বলেন, আমরা স্বীকার করছি এটি কঠিন হবে। কিন্তু কঠোর নিষেধাজ্ঞার শেষ আমরা এখন দেখতে পাচ্ছি। 
নিউজিল্যান্ড গত বছররের মার্চ মাসে তার সীমান্ত বন্ধ করে দেয়। আর্ন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য দু’সপ্তাহের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে। এখন এ সময় কমিয়ে সাত দিনে নামিয়ে আনা হয়েছে। 
হিপকিন্স বলেন, নিউজিল্যান্ডের অনেকেই ক্রিসমাসের জন্য সীমান্ত খুলে দেয়ার পক্ষে। কিন্তু এটি বাস্তবসম্মত প্রত্যাশা নয়। 
তিনি বলেন, বিশ্বে করোনা মহামারি অব্যাহত রয়েছে। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে করোনা সংক্রমণ বাড়ছে। তাই সীমান্ত পুনরায় খুলে দেয়ার ব্যাপারে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। 
হিপকিন্স আরো বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় আগামী মাস থেকে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিজি ও ব্রাজিলকে আলাদাভাবে চিহ্নিত করা হবে না। তাদেরকেও নিউজিল্যান্ড ভ্রমণের জন্য এপ্রিলের ৩০ নাগাদ অপেক্ষা করতে হবে। 
তিনি আরো বলেন, ৩০ এপ্রিলের আগে ভ্রমণের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থী ও অষ্ট্রেলিয়ানদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে। তবে এর কোন নিশ্চয়তা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat