×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ১২০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঠোঁটকাটা স্বভাবের জন্য বরাবরই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান তিনি। এবারো তার ব্যতিক্রম ঘটেনি। কারণ তার মেয়ের বয়েসী ছেলেরাই তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন!
শ্রীলেখা মিত্র তার ফেসবুকে এক পোস্টে লিখেন, ‘কী মুশকিল মেয়ের বয়েসী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়।’
মূল ঘটনা হলো, গত ২৩ নভেম্বর সেজেগুজে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শ্রীলেখা। তাতে দেখা যায়, খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল। মুখে এক চিলতে হাসি। ছবিটির ক্যাপশনে লিখেন, ‘মেয়ে পছন্দ?’ তারপরই প্রশ্ন উঠে আচমকা এমন পোস্ট কেন করলেন শ্রীলেখা? তবে কী আবারো সাতপাকে বাঁধা পড়তে চাচ্ছেন! সত্যি কী বিয়ের জন্য পাত্র খুঁজছেন?
এসব প্রশ্নের উত্তর জানতে ভারতীয় একটি সংবাদমাধ্যম শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করলে এ অভিনেত্রী বলেন, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হলো সবাইকে দেখাই! আর নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’
এ অভিনেত্রী আরো বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনো কথা নেই। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে আমাকে দত্তকও নিতে পারেন।’
ব্যক্তিগত জীবনে শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের এ সংসারে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat