×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২১-১১-২৯
  • ১১০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নিরাপদ অভিবাসন ও বৈধ পথে শ্রমিক আনতে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে আগ্রহপত্র স্বাক্ষর হয়েছে।
আজ দুপুরে এথেন্সে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, এমপি এবং গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রী নোটিস মিতারাকি নিরাপদ অভিবাসন ও বৈধ পথে শ্রমিক আনয়নে সহযোগিতা বৃদ্ধির জন্য একটি আগ্রহপত্র স্বাক্ষর করেন বলে ঢাকায় প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রিক মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় উভয় মন্ত্রী অনিয়মিত অভিবাসনের বিপক্ষে স্ব স্ব অবস্থান তুলে ধরেন এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শ্রম অভিবাসনকে জোরদার করার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বাংলাদেশের সাথে গ্রিসের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে  বলেন, বৈধ এবং নিয়মিত পথে অভিবাসনের প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থান রয়েছে। বৈধ পথে বাংলাদেশ থেকে গ্রিসে শ্রমিক নিয়োগের সুযোগ সৃষ্টি হলে অবৈধ পথে শ্রমিক আসার প্রবণতা হ্রাস পাবে এবং এর ফলে উভয় দেশই উপকৃত হবে।
গ্রিসে বৈধ পথে বাংলাদেশ থেকে শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রয়োজনীয়তার উপর তিনি গুরুত্বারোপ করেন।    
গ্রিক অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশ ও গ্রিসের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার সুযোগ রয়েছে এবং এই লক্ষ্যে তাঁর মন্ত্রণালয় কাজ করছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের সমস্যা এবং বৈধ পথে কর্মী আনার বিষয়সহ প্রবাসী কল্যাণ মন্ত্রীর উত্থাপিত বিষয়গুলি নিয়ে আলাপ-আলোচনা অব্যাহত রাখার কথা বলেন।  
নিয়মিত শ্রম অভিবাসন জোরদার করতে গ্রিস শীঘ্রই বাংলাদেশের সাথে একটি সমজোতা স্মারক স্বাক্ষর করবে বলে গ্রিক মন্ত্রী বাংলাদেশের প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat