×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২১-১১-৩০
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভায় নৌ- দূর্ঘটনা হ্রাসে ফগলাইট বা রাডার, লাইটহাউজ ব্যবহার করার সুপারিশ করা হয়েছে।
কমিটি’র সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।
কমিটির সদস্য শাজাহান খান, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এর সকল উন্নয়ন কার্যক্রম ও অগ্রগতি পযালোচনা করা হয়। এ ছাড়া  সম্প্রতি পাটুরিয়া ঘাটে ‘আমানত শাহ’ রো রো ফেরীর দুর্ঘটনার বিষয়ে আলোচনা করা হয়।
সভায়  বিআইডব্লিউটিসি’র চলমান উন্নয়ন প্রকল্প সমূহের আলোচনায় বাংলাদেশে নৌ রুট ঠিক করে যে ধরনের নৌযান সার্ভিস (সি ট্র্যাক, ফেরি) দরকার তা বিদেশ থেকে এক্সপার্ট এনে কারিগরি সমীক্ষার মাধ্যমে বের করার সুপারিশ করা হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় (১৫-২০ বছর মেয়াদে) ফেরির সংখ্যা বৃদ্ধির সুপারিশ করা হয়।   
সভায় পায়রা বন্দর কর্তৃপক্ষের সার্বিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।
সভায় মন্ত্রণালয়কে কপ এগ্রিমেন্টের সাথে সামঞ্জস্য রেখে ভেসেলগুলো পরিচালন করা যায় কি-না তা যাচাই করার সুপারিশ করা হয়। সেই সাথে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হৃাস করার সুপারিশ করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat