×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-০১
  • ১১৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা  (ডব্লিএইচও) করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে শান্ত থাকতে এবং যৌক্তিক পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে।
দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রন নিয়ে বিশ্বব্যাপী আতংক তৈরি হওয়ার প্রেক্ষাপটে সংস্থাটি মঙ্গলবার এ আহ্বান জানায়।
সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এক ব্রিফিংয়ে বলেছেন, আমরা সদস্যভুক্ত সকল দেশের প্রতি যৌক্তিক ও আনুপাতিক ঝুঁকি হ্রাসমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, বৈশ্বিক পদক্ষেপ হতে হবে অবশ্যই শান্ত, সমন্বিত ও সুসংগত।
এক সপ্তাহেরও কম সময় আগে আফ্রিকার দক্ষিণাঞ্চলে শনাক্ত হওয়া এই ধরন সম্পর্কে ডব্লিএইচওকে অবহিত করা হয়েছিল। বিভিন্ন মহাদেশে দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাস প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে সতর্কতা ব্যক্ত করে বলেছেন, যেসব দেশে প্রথম এই ধরন শনাক্ত হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞার কারনে সেসব দেশে নজরদারি বাধাগ্রস্ত হতে পারে।
একইসঙ্গে তিনি বলেন, নতুন এই ধরন কতোটা বিপদজনক হতে পারে তা এখনও স্পষ্ট নয়।
তিনি বলেন, আমরা বুঝতে পারছি যে করোনার যে ধরনটি সম্পর্কে আমরা এখনও পুরোপুরি জানতে পারিনি তা থেকে নিজ দেশের নাগরিককে রক্ষার চেষ্টা করছে বিভিন্ন দেশ।
টেডরস বলেন, কিন্তু আমি একইসঙ্গে কিছু দেশের অন্ধের মতো পদক্ষেপ নেয়া নিয়ে উদ্বিগ্ন । কারন এসব পদক্ষেপ প্রমানভিত্তিক নয়। এসব পদক্ষেপ কেবল অসমতাকেই বাড়িয়ে তুলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat