×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-০২
  • ৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গণপরিবহনে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি ও ভাড়া বৃদ্ধির নামে দেশের সাধারণ নাগরিকদের হেনস্থা ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট মোঃ আবু তালেব এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, যাত্রীদের হয়রানি বন্ধে ঢাকাসহ সারাদেশে যেসব গণপরিবহন পেট্রোল, ডিজেল ও গ্যাসে চলে তা নির্ধারণ করে প্রতিটি গণপরিবহনে বিআরটিএর লোগোসহ পরিবহনের সামনে ও পিছনে নেমপ্লেট আকারে সাঁটাতে হবে, যাতে যাত্রীরা বুঝতে পারেন যে, কোন পরিবহনটি গ্যাসে চালিত, আর কোনটি পেট্রোল কিংবা ডিজেল চালিত। এতে তাদের প্রতারিত হওয়ার সুযোগ কমে যাবে।
ঢাকা শহরসহ দেশের সব রুটের স্টপেজ টু স্টপেজের কোথার ভাড়া কত, তা নির্ধারণ করে প্রচলিত আইন অনুযায়ী সব পরিবহনের মালিক-শ্রমিকদের ভাড়া চার্ট টানানো বাধ্যতামূলক করতে হবে। সুনির্দিষ্ট স্টপেজে সাইনবোর্ড কিংবা ইলেকট্রনিক বিলবোর্ডে সেগুলো লিখে ডিসপ্লে করতে হবে- যাতে যাত্রীরা ভাড়া সম্পর্কে সঙ্গে সঙ্গে অবগত হতে পারেন।
লিগ্যাল নোটিশে উল্লেখিত বিষয়ে পদক্ষেপ না নিলে প্রতিকার চেয়ে হাইকোর্টে মামলা করা হবে বলে নোটিশে বলা হয়। সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব, বিআরটিএ এর চেয়ারম্যান ও বিআইডব্লিউটি-এর  চেয়ারম্যান বরাবর এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat