×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-০৮
  • ৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

৬৫-সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ০৮ ডিসেম্বর বধুবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তাগণ পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, দলের কয়েকজন স্বার্থান্বেষী নেতা সংসদ সদস্য তানভীর ইমামের উন্নয়ন কর্মকান্ডের ধারাকে বাধাগ্রস্থ এবং তার অর্জিত সুনাম, জনগণের মধ্যে আস্থা বিনষ্ট ও দলের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্য পত্রিকায় তার (সাংসদ) বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। তিনি আরো বলেন, এসব নেতা তাদের অবৈধ কর্মকান্ডের জন্য দলের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে এখন সাংসদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল বলেন, দলের মধ্যে থাকা এই কুচক্রীমহলটির ছত্রছায়ায় কয়েকজন আওয়ামী লীগ কর্মী কয়েক বছর আগে থেকে অপহরণ ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত হওয়ায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে এদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েতুল আলম, উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালেক প্রমুখ । এর আগে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে পত্রিকায় প্রকাশিত সংবাদ ও সংসদ সদস্য তানভীর ইমামের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে পৌরশহরে এক বিক্ষোভ মিছিল ও শহীদ মিনার চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী এসে যোগ দেন। এই প্রতিবাদ সভাতেও উল্লিখিত প্রকাশিত সংবাদটিকে বক্তাগণ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat