×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২১-১২-০৯
  • ৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য আজ পাঁচ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২১ প্রদান করেছেন।
প্রধানমন্ত্রী আজ সকালে প্রধান অতিথি হিসেবে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই পদক প্রদান করেন।
প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বিজয়ীদের মাঝে পদক হস্তান্তর করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পুরস্কার বিজয়ীরা হচ্ছেন- নারী শিক্ষার জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া (বেলা), নারী অধিকার প্রতিষ্ঠার জন্য অর্চনা বিশ্বাস, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য শামসুন্নাহার রহমান পরান (মরণোত্তর), নারী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী বিপ্লবের জন্য অধ্যাপক ড. জিনাত হুদা এবং পল্লী উন্নয়নের জন্য ড. সারিয়া সুলতানা।
উপ-মহাদেশে নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া দিবস পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat