×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-১২-১০
  • ৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারির ক্ষতি পুষিয়ে নিতে প্রতি চার মাসে এক সেমিস্টার শেষ করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। এছাড়া কমানো হবে শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটিও।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের জানান, শিক্ষার্থীদের পাঠদানের সময়কাল ও ক্রেডিট ঘন্টা অপরিবর্তিত থাকবে।
এছাড়া চূড়ান্ত পরীক্ষা সমাপ্তির দ্রুত সময়ের মধ্যে আন্তঃপরীক্ষক কর্তৃক উত্তরপত্র পরীক্ষা দপ্তরে প্রেরণ করতে হবে। সশরীরে ও অনলাইন পরীক্ষাসমূহ দুই পদ্ধতিতেই চালু থাকবে। আর চূড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতিমূলক ছুটি এক সপ্তাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান। -বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat