×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২১-১২-১০
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি প্রতিনিধিদল বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এসময় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রন জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু রাখায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান ।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামীতেও এ ধরনের পরিস্থিতিতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
রাষ্ট্রপতির সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat