×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৯৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি কে সম্মিলিত পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি চেম্বার্স অব কমার্সের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি চেম্বার্স অব কমার্সের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনাসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমদ, রাঙ্গামাটি ব্যবসায়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুন্না, রাঙ্গামাটি আসবাবপত্র সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন পিয়ারু প্রমূখ।
সংবর্ধিত অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশ আওয়ামীলীগের জন্য একটি অনন্য অর্জন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ের সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের জন্য ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়,যার সুফল এখন পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায় ভোগ করছেন।
সভায় আলোচকবৃন্দ শান্তিচুক্তির মাধ্যমে পাহাড়ে সুবাতাস ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat