×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৮০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্য অর্জনের মূল হাতিয়ার।আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের উপর  শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। 
মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে আমাদেরকে  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।  চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালঞ্জগুলো আছে সেগুলো মোকাবিলার জন্য আমাদেও প্রস্তুত হতে হবে। 
শিক্ষার্থীদের প্রশ্ন  করার সুযোগ দিতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর না হয়ে বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। তারা যেন অনুসন্ধিৎসু হয়ে ওঠে সেজন্য ক্লাসে বেশি বেশি প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী ।   
তিনি বলেন, শিক্ষক এবং শিক্ষার্থী দুই দিক থেকেই আমাদের ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য না, বরং যা শিখবে, তার প্রয়োগও শিখতে হবে। তাহলে শিক্ষা পরিপূর্ণ হবে। 
এনসিটিবির চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে এতে অন্যান্যদের বক্তব্য রাখেন  কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat