×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-১২
  • ৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইসিএবি সার্টিফিকেট অফ মেরিট অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেড। ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য ব্যাংকটিকে এই পুরস্কার দেওয়া হয়। 
শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের হাতে এই পুরস্কার তুলে দেন।
স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী সকল করপোরেট প্রতিষ্ঠানকে অডিট রিপোর্ট প্রণয়নে এভাবে উত্তম চর্চা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ ও আইসিএবির সভাপতি মাহমুদুল হাসান খসরু প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া রূপালী ব্যাংকের পক্ষে ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও জিএম হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat