×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ৮২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তুরাগ থানার ওসি (তদন্ত) মো. শফিউল্লাহ ওরফে শফি পেশাগত দায়িত্ব পালন শেষে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাসায় ফেরার পথে প্রাইভেটকারের সাথে একটি পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পুড়িন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান আজ জানান, সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মো. শফিউল্লাহ তুরাগ থানা থেকে বের হয়ে নিজের একটি প্রাইভেটকার নিয়ে নারায়ণগঞ্জের পুড়িন্দা বাজার এলাকায় নিজের বাসায় ফিরছিলেন।
এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারটি পুড়িন্দা বাজারে পৌছালে দ্রুতগতিতে আসা একটি পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শফিউল্লাহ। এ সময় আহত হন তার গাড়ি চালক মো. সাগর। পরে দুর্ঘটনা কবলিত পিকাপ ভ্যানটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে।
মেহেদী হাসান জানান, ২০০৫ সালে মো. শফিউল্লাহ বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন।
শফিউল্লাহ’র বয়স হয়েছিল ৪০ বছর। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পুড়িন্দা গ্রামের আজিজুল হকের ছেলে।
তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
শফিউল্লাহ আত্মীয় মো. নাসিম জানান, তার বড় মেয়ে সুচি চতুর্থ শ্রেণিতে পড়ে, মেজো মেয়ে জান্নাত প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। আর সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat