×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২১-১২-১৫
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গতকালের তুলনায় আজ অনেক ভালো।
বুধবার সকালে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দীন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।   
তিনি বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গতকালের তুলনায় আজ অনেক ভালো আছে। তার ব্লাড প্রেসার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। তাঁকে আরো ২/৩ দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হতে পারে। তিনি এখন শঙ্কামুক্ত।’
ওবায়দুল কাদের তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান শরফুদ্দীন।
তিনি বলেন, এই মূহুর্তে ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কোন প্রয়োজন নেই। সব ধরনের উন্নত চিকিৎসা বাংলাদেশই সম্ভব। তাই কারো চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।
বুধবার সকালে ওবায়দুল কাদের শারীরিকভাবে অসুস্থ বোধ করার কারণে ও নিয়মিত কিছু চেক আপের জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat