×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৫
  • ১২৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ দূতাবাস, আবুধাবিতে যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস ভবনে আয়োজিত আলোচনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাসহ বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্বাগতিক দেশের কোভিড-১৯ স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতায় সীমিত পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়।       
পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরবর্তিতে, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। নিরবতা শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি এবং  প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাগণ।  
রাষ্ট্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশকে মেধা শূন্য করতে আমাদের মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের এ দেশি দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলেই বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়েছে। এসব রায় বাস্তবায়নের মাধ্যমেই শহিদদের আত্মার প্রতি প্রকৃত সমবেদনা জানানো সম্ভব হবে। মান্যবর রাষ্ট্রদূত সকল প্রবাসী বাংলাদেশীদের নিজ নিজ অবস্থানে মাতৃভূমির উন্নয়নে তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং ১৫ আগস্ট ১৯৭৫ এর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat