×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-১৯
  • ৮৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রীলংকান নারীদের গুঁড়িয়ে দিয়ে শীর্ষ দল হিসেবে সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। আজ কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বীপদেশ শ্রীলংকার বিপক্ষে ১২-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
ম্যাচের প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও ৮ গোল দিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্যবধানের জয় নিশ্চিত করে তারা।
স্বাগতিক দলের হয়ে হ্যাটট্রিক করেছেন আফিদা খাতুন ও শাহেদ আক্তার রিপা। জোড়া গোল করেছেন রিতুপর্না চাকমা। বাকি গোলগুলো করেছেন যথাক্রমে আঁখি খাতুন, আনুচিং মগিনি, উন্নতি খাতুন ও স্বপ্না রানী।
আগামী বুধবার সন্ধ্যা ৬টায় ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। লিগ পর্বে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা।
আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় নেপাল। ফলে ফাইনালে স্থান  পেতে বাংলাদেশের দরকার ছিল এক পয়েন্ট। তারপরও ক্ষীণ আশা নিয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় ম্যাচের দিকেই তাকিয়ে ছিল নেপাল। শ্রীলংকা জিতলে ভারতের সঙ্গে ফাইনাল খেলার সুযোগ পেতো তারা। কিন্তু বাংলাদেশের জয়ে গতবারের রানার্সআপ নেপাল বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat