×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 লন্ডনে নববর্ষ উদযাপনের প্রধান অনুষ্ঠান বাতিল করা হবে। করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনে আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় সকলের মধ্যে আতংক ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সোমবার ব্রিটেনের রাজধানীর মেয়র এ কথা বলেন। খবর এএফপি’র।
সাদিক খান বলেন, এ নগরীতে আক্রান্তের হার রেকর্ড পর্যায়ে চলে গেছে। এমন পরিস্থিতিতে তিনি করোনার নতুন ধরনের লাগাম টেনে ধরতে সম্ভাব্য সবকিছু করার প্রয়োজনীয়তার কথা বলেন।
তিনি আরো বলেন, ‘এ কারণে আমরা এ বছর নববর্ষের প্রাক্কালে ট্রাফেলগার স্কয়ারে আয়োজন করা অনুষ্ঠান দীর্ঘায়িত করবো না।’
‘এটি অনেক লন্ডনবাসীর জন্য অত্যন্ত হতাশাজনক হলেও আমরা অবশ্যই এ ভাইরাসের বিস্তারৃুুুুুুুুুুুুুুুুুু হ্রাসে সঠিক পদক্ষেপ গ্রহণ করবো।’
এদিকে প্যারিস ইতোমধ্যে ঘোষণা করেছে যে তারা নববর্ষের আতশবাজি ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করবে। জার্মানিও একই পথ অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া তাদের দেশে নাইটক্লাব বন্ধের এবং প্রাইভেট পার্টি সীমিত রাখার পরিকল্পনা রয়েছে।
করোনাভাইরাসে ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে গত সপ্তাহে প্রাত্যহিক সংক্রমণের হার বারবার রেকর্ড ভঙ্গ করে। এ মহামারি চলাকালে দেশটিতে এক লাখ ৪৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে।
প্রধানমন্ত্রী বরিস জনসন বড়দিন উদযাপনকে কেন্দ্র করে কঠোর বিধিনিষেধ আরোপের ব্যাপারে সোমবার চাপের মুখে পড়ায় তিনি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat