×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ৫৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,  আগামী ২৬ মার্চের মধ্যে সকল বীর মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র প্রদান করা হবে। এতে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক নিরাপত্তা সম্বলিত  ব্যবস্থা থাকবে।  এলক্ষ্যে দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যেই  সম্পন্ন হয়েছে। 
আজ রাজধানীর ধানমন্ডিতে মহান বিজয় দিবস- ২০২১ উপলক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে ২০ হাজার টাকা করেছে। বীর মুক্তিযোদ্ধারা দেশের যে কোনো বিশেষায়িত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। বীর মুক্তিযোদ্ধারা যাতে সম্মানজনক জীবন যাপন করতে পারেন বর্তমান সরকার তার সকল ব্যবস্থাই করছে। 
তিনি বলেন, সব অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বসত ঘর দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার ২শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। 
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে তৈরি  করছে সরকার। মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। এ ছাড়া দেশের প্রতিটি জেলা ও ৪০১ টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি হয়েছে। 
এ সময়  বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, সমিতির মহাসচিব আবু আলম মো. শহিদ খানসহ সমিতির  বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat