×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-২৬
  • ৯৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে। এই সময়ে নতুন শনাক্ত হয়েছে ২৬৮ জন।স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ তিন জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল এক জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬০ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। 
এদিকে আজ শনাক্তের হার দশমিক ৪৪ শতাংশ কমেছে। গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ০১ শতাংশ, আর আজ তা কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৫৭ শতাংশে।
গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬৮ জন। গতকাল ১৩ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৭৫ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪৪ জন। শনাক্তের হার ১ দশমিক ৮৩ শতাংশ। গতকাল এই ছিল হার ২ দশমিক ৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় করণা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
আজ ঢাকা বিভাগে তিন জন ও রাজশাহী বিভাগে এক জন মারা গেছেন। তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৪৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat