×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২১-১২-২৯
  • ৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের ১৮৯টি উপজেলায় চার লাখ ৩১ হাজার নারী ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্টের (ভিজিডি) মাধ্যমে উপকারভোগী হচ্ছে।
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচির যৌথ আয়োজনে দু’দিনব্যাপী পুষ্টি চাল বিতরণ বিষয়ে বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে  দেশের দশ লাখ চল্লিশ হাজার নারী ভিজিডি উপকারভোগীকে পুষ্টি চাল প্রদান করা হবে। পরিবার প্রতি পাঁচজন করে মোট পঁচিশ লাখ মানুষ পুষ্টি চালের সুবিধায় এসেছে। 
মন্ত্রণালয় সূত্র জানায়, সাধারণ চালের সাথে ভিটামিন-এ, বি১, বি১২, বি৯, আয়রন ও জিঙ্ক উপাদান সমৃদ্ধ করে দানাদার চাল উৎপাদন করা হয়। পরে সাধারণ চালের সাথে ১০০:১ অনুপাতে ১০০ কেজি সাধারণ চালের সাথে ১ কেজি কার্নেল মিশিয়ে পুষ্টিসমৃদ্ধ চাল প্রস্তুত করা হয়। সাধারণ চালের তুলনায় পুষ্টি চালে বেশি মাত্রায় থায়ামিন, নিয়াসিন, জিঙ্ক, আয়রন, ফাইবার ও প্রোটিন  থাকায় মানুষ ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি ও দীর্ঘমেয়াদী জঠিল রোগ মুক্তি পেতে পারে। পুষ্টি চালের চাহিদা মেটানোর জন্য সাতটি কার্নেল কারখানা ও ১১০ টি মিক্সিং মিল স্থাপন করা হয়েছে। 
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক সচিব মো: সায়েদুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান, ডব্লিউএফপি-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ আলফা বাহ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat