×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ১১৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলায় আজ অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের মাঝে ৪৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এমন প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর যৌথভাবে এ আয়োজন করে।
এসময় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত জেলার ৮৭ জন মানুষের মাঝে সমাজসেবার আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এরমধ্যে প্রত্যেকে ৫০ হাজার টাকা করে অনুদান পায়। তাছাড়া অসহায় ও দুস্থ আরও ২০জনের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদানের এক লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। এতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat