×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-০৭
  • ১৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি ক্রিকেটে স্লো ওভার রেটের জন্য শাস্তির নতুন নিয়ম করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
নতুন নিয়মনুযায়ী, পুরুষ ও নারী ক্রিকেটে স্লো ওভার রেটের কারনে এখন থেকে ম্যাচের মধ্যেই শাস্তি পেতে হবে। শাস্তিটি হলো, নির্ধারিত সময়সীমার মধ্যে বোলিং শেষ করতে ব্যর্থ হলে ইনিংসের বাকি ওভারগুলোতে চারজনের বেশি ফিল্ডার ৩০ গজ বৃত্তের বাইরে একজন খেলোয়াড় কম রাখতে হবে।
আইসিসির প্লেয়িং কন্ডিশনে ১৩ দশমিক ৮ ধারা অনুযায়ী নির্ধারিত সময় অনুযায়ী ফিল্ডিং দলকে ইনিংসের শেষ ওভারের প্রথম বল করার মতো অবস্থায় থাকতে হবে। অন্যথায় শাস্তি পেতে হবে।
সাধারণ নিয়মে, প্রথম ছয় ওভারের পর ৩০ গজের বাইরে পাঁচজন খেলোয়াড়কে থাকার অনুমতি দেওয়া হয়। কিন্তু ফিল্ডিং দল নির্দিষ্ট সময়ের মধ্যে বল শেষ করতে না পারলে চারজনের বেশি ফিল্ডার রাখতে পারবে না ঐ সীমানার বাইরে।
এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘ আইসিসি ক্রিকেট কমিটির সুপারিশ অনুযায়ী নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছে। ইসিবির দ্য হান্ড্রেডের প্লেয়িং কন্ডিশনে একই নিয়মের রিপোর্ট যাচাই করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। ঐ সিরিজ থেকেই এই নতুন নিয়ম হবে।
আর ১৮ জানুয়ারি সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার নারীদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন নিয়ম প্রয়োগ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat