×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০১-১১
  • ১০২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন, আর আধুনিক বাংলাদেশ সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাঁর সরকারের সময়ে বাংলাদেশের কোন অঞ্চল উন্নয়ন বঞ্চিত থাকবে না। শেখ হাসিনা মানেই সমৃদ্ধ বাংলাদেশ।
আজ মঙ্গলবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে আলহাজ্ব আব্দুর রহমান ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, এই সময়ের বাংলাদেশ অনেক দিক থেকে এগিয়ে গেছে। এখন প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ পৌঁঁছে গেছে, ইন্টারনেট সংযোগসহ ডিজিটাল বাংলাদেশের সুফল সবখানে পাওয়া যাচ্ছে। এই পরিবর্তিত বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনে দিয়েছেন। 
আলহাজ্ব আব্দুর রহমান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সেলিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, নেছারাবাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, আলহাজ্ব আব্দুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat