×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০১-১২
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,  বাংলাদেশ সবসময় যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে আসছে। 
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ স্পিকারের সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।  দু’দেশের মধ্যকার এই সুসম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
সাক্ষাতকালে তাঁরা সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী  গ্রুপ, কোভিড-১৯ ভ্যাকসিন পরিস্থিতি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বিভিন্ন দেশের সাথে প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে পরস্পর উত্তম সংসদীয় চর্চা সম্পর্কে ধারণা নিতে পারে। এসময় তিনি সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য পারস্পরিক সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। 
তিনি বলেন, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব রয়েছে ২১ শতাংশ। সংসদে বর্তমানে ২৩ জন সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যের পাশাপাশি ৫০জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন।  রাজনৈতিক দলসমূহ প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নারী প্রার্থীর অগ্রাধিকারের ব্যাপারে এখনও সংবেদনশীল।
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ খুব আন্তিরক উল্লেখ করে বলেন, বাংলাদেশে তাঁর নিয়োগকাল স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশে তাঁর কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। এসময় স্পিকার রাষ্ট্রদূতের ভবিষ্যৎ কর্মময় জীবনের সার্বিক সফলতা কামনা করেন।
রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে বলে স্পিকারকে আশ্বস্ত  করেন। তিনি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। 
এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat